বিশ্ব ব্যাংক থেকে ১৩৪ কোটি ডলার ঋণ পেল শ্রীলংকা

শ্রীলংকা আগামী তিন বছরের বেশী সময়ের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে ১শ’ ৩৪ কোটি ডলার ঋণ পেয়েছে। আর্থিক সংকটের মুখে থাকা শ্রীলংকার অর্থনীতি জোরদার করতে কলম্বোকে এ ঋণ দেয়া হয়।
 
অর্থমন্ত্রী রাভি কারুনানায়েক বলেন, ‘এটা আমাদের জন্য একটি বড় বিজয় এবং নতুন সরকারের শুরু করা অর্থনৈতিক জোরদার কর্মসূচির কাজ এগিয়ে নিতে এ ঋণ আমাদের অনেক সাহায্য করবে।’ তবে এ ব্যাপারে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, নতুন সরকার গত জুন মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকেও দেড়শো কোটি ডলার ঋণ পেয়েছে। এ সরকার গত বছরের জানুয়ারি মাসে ক্ষমতায় আসে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ