লোহাগাড়ায় বিজয় দিবসে ‘মুক্তির অভিমান’ নাটক মঞ্চস্থ

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় নূরুল আলম অন্ত রচিত মঞ্চনাটক মুক্তির অভিমান মঞ্চস্থ হয়। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার রাত ৯টায় উপজেলা পাবলিক হলে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উক্ত নাটক মঞ্চস্থ হয়।

 
 নাটকটি পরিচালনায় ছিলেন বিশ্বজিত্ চক্রবর্তী। এ নাটকে মহান মুক্তিযুদ্ধের ঘটনা ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান চিত্রায়িত হয়েছে।
 
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিত্ চক্রবর্তী, দেবাশীষ আশ্চার্য, খোকন দাশ, মো. নূরুদ্দীন, উজ্জ্বল দত্ত,  মো. মঈনুদ্দীন, ফিহাম, লিজা দাশ, অয়ন্তা, রেশমী ও আনোয়ার আহম্মেদ।
 
নাটকটির সঙ্গীত পরিচালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান, লাইলা বিলকিছ ও মৃদুল শীল।

ইত্তেফাক/এএন