লন্ডনে হিজাব পড়ায় আক্রমণের শিকার মুসলিম তরুণী

পূর্ব লন্ডনের চেনফোর্ড এলাকায় বোরখা পরে পথে বেরিয়ে আক্রমণের শিকার হয়েছেন এক মুসলিম তরুণী। ওই তরুণীর ওপর হামলা চালায় দুই শ্বেতাঙ্গ কিশোর। ওই সময় টেনে খুলে ফেলা হয় ওই তরুণীর হিজাব। এমনকি, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মাটিতে।
 
লন্ডন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বছর কুড়ির ওই তরুণী রাস্তা দিয়ে বোরখা পরে যাচ্ছিলেন। আচমকাই তার ওপর হামলা চালায় ওই দুই শ্বেতাঙ্গ কিশোর। আক্রমণকারীদের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস তরুণীর চিকিৎসার ব্যবস্থা করে।
 
গত ২৩ জুন ব্রেক্সিটের পর থেকে ইংল্যান্ডে বিদ্বেষ-জনিত আক্রমণের ঘটনা অনেক বেড়ে গেছে। চলতি সপ্তাহে এই ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
 
ইত্তেফাক/এএম