রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে এক শ্রমিক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার নাম মিজানুর রহমান মিজান (১৬)। গতকাল শনিবার দুপুরে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করেছে।
নিহত মিজানুর রহমানের বাবার নাম আইনাল হক। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ঢোবারহি গ্রামে।
নিহতের ভাই রুবেল জানান, গতকাল সকাল থেকে মিজান লালবাগের আজিমপুর কবরস্থানের পাশে একটি নির্মাণাধীন ৪র্থ তলা ভবনের নীচতলায় পরিষ্কারের কাজ করছিলেন। দুপুরে ঐ কক্ষে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।