গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশংকাজন অবস্থায় আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার সকাল আটটার দিকে উপজেলাধীন মীরের বাজার-রূপগঞ্জ সড়কের উলুখোলা ব্রিজের পাশে শ্রমিকবাহী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয়রা বাকি আহত ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। বাকি আটজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। হতাহতরা নেত্রকোনার বাসিন্দা।
উলুখোলা ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মাওলা বলেন, ‘লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ