চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে নগরীর বাকলিয়া থানার শাহজিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৈয়দ আহাম্মদ (৩৬) ও তার স্ত্রী রিনা আক্তার (২৮)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের নায়েক মো. হামিদ জানান, শাহাজীপাড়ার ওই বাসায় ভোর পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালুরঘাট ও লামারবাজার ফায়ার স্টেশনের চারটি গাড়ি গিয়ে সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ঘুমিয়ে থাকায় দ্রুত ঘর থেকে বের হতে না পারায় ওই দম্পতি অগ্নিদগ্ধ হন। সকালে আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে