মাদারীপুরে ব্রিজের র্যালিং ভেঙে যাত্রীবাহী বাসের সাত যাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-মাদারীপুর সড়কের কলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের মাজার থেকে ফিরছিল বলে জানা যায়। নিহতদের সবাই ওই পীরের অনুসারী বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
এ ঘটনায় আরও অন্তত ৩০/৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন কাজ করছে। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর হাসপাতালের আরএমও শশাঙ্কা চন্দ্র ঘোষ।
ইত্তেফাক/কেআই