ছিলেন বাংলা সিনেমায় এক সময়ের জনপ্রিয় নায়িকা। এরপর সংসার নিয়ে শোবিজ থেকে লম্বা বিরতিতে। আবারো ফিরছেন, তবে নায়িকা না খলনায়িকার বেশে। নায়িকা মুনমুনের গল্প বলছি।
মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন মুনমুন। গত শুক্রবার উত্তরার একটি শুটিং হাউজে ক্যামেরার সামনে দাঁড়ালেন এ অভিনেত্রী। যেখানে মুনমুন অভিনয় করছেন এক প্রতাপশালী ও দুর্নীতিবাজ মন্ত্রীর ভূমিকায়। ছবিতে মুনমুনের বোনের চরিত্রে অভিনয় করবেন নতুন নায়িকা অধরা খান।
উল্লেখ্য, গত ২৭ আক্টোবর উত্তরার তিনশ ফিটে ছবির মহরত ও শুটিং হয়েছে। সেখানে কয়েকটি ফাইটিং দৃশ্যের শুটিং হয়েছে। উত্তরায় মুনমুনের কিছু সিক্যুয়েন্স ধারণ করা হলে এরপর গাজীপুরে বাকি শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।
IMG0
মুনমুন বলেন, নায়িকা হিসেবে দীর্ঘ সময় কাজ করেছি। আমার ছবি দর্শক পছন্দ করেছে। মাঝখানে বিরতিতে স্বামী সংসারে সময় দিয়েছি। এখন আবারও ছবিতে কাজ করার জন্য চেষ্টা করছি। বেশ ভালো সাড়াও পাচ্ছি।
‘রাগী’ সিনেমায় মুনমুন, ছাড়াও অভিনয় করছেন অধরা, মিশা সওদাগর ও নবাগত আবির।
ইত্তেফাক/এমএআর