ঢাকা সফরে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর

 
ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ ডেভিড এন. স্যাপারস্টাইন। এই সপ্তাহে বাংলাদেশ সফর করবেন তিনি।
 
ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
বাংলাদেশে অবস্থানকালীন স্যাপারস্টাইন বাংলাদেশের সরকারের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
স্যাপারস্টাইন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে নিয়োগ পান ২০১৫ সালের জানুয়ারি মাসে। এর আগে তিনি প্রায় ৪০ বছর 'রিলিজিয়াস অ্যাকশন সেন্টার অব রিফর্ম জুডাইজম (আরএসি) এর ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন।
 
এই সফর বিষয়ক আরো তথ্য পাওয়া যাবে রাষ্ট্রদূত স্যাপারস্টাইনের টুইটার @AmbSaperstein এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের @USEmbassyDhaka টুইটার অনুসরণ করে।
 
ইত্তেফাক/আরএ