মাদক ব্যবসায়ীদের হামলায় স্কুলছাত্র ও নারীসহ পাঁচজন আহত হয়েছে। গুরুতর অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছে, স্কুলছাত্র টুটুল হোসেন (১৪), তানিয়া(২২), শিপলু(৩৭), সুইটি (৩৩) ও মফিজ উদ্দিন।
অভিযোগ পাওয়া গেছে, মাদক ব্যবসায়ীদের ভয়ে পরিবারটি মামলা করতে সাহস পাচ্ছে না।
মির্জাপুর থানার ডিউটি অফিসার মোতালেব হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।’
ইত্তেফাক/এএসএমইউ