বাংলাদেশে যাত্রা শুরু করল প্লেস্ক

ওয়েব অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট এবং হোস্টিং ব্যবসায় নেতৃস্থানীয় কন্ট্রোল প্যানেল প্লেস্ক (Plesk) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার বেসিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের উদ্বোধন হয়।
 
সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি প্লেস্ক এর মাধ্যমে সারা বিশ্বে সেবা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায়, বাংলাদেশে ইওয়াই হোস্ট এর সাথে পার্টনারশিপ ভিত্তিতে তাদের কার্যক্রম শুরু করেছে।
 
এই অনুষ্ঠান  উপলক্ষে প্লেস্ক এর সিএসও ডাইয়ারমুড ডাল্টন বলেন, ‘প্লেস্ক অনেক আনন্দিত যে, তারা বাংলাদেশে জনপ্রিয় হোস্টিং কোম্পানি ইওয়াই হোস্ট (EyHost.biz) এর সাথে তাদের কার্যক্রম শুরু করতে পেরে।’
 
তিনি আরো বলেন, বাংলাদেশে ক্লাউড এবং হোস্টিং সেবার মান উন্নয়নে প্লেস্ক বাংলাদেশের সাথে থাকবে।
 
এ ব্যাপারে ইওয়াই হোস্ট এর প্রধান নির্বাহী ইমরান হোসেন বলেন, ‘এই প্রথম বাংলাদেশি হোস্টিং মার্কেটে কোন আন্তর্জাতিক কোম্পানি পার্টনারশিপের ভিত্তিতে কাজ করছে, আশাকরি  ইওয়াই হোস্ট এবং পেস্ক যৌথভাবে বাংলাদেশ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের উন্নত সেবা পৌঁছে দিতে সক্ষম হবে।’  
 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস এর সন্মানিত প্রেসিডেন্ট মুস্তফা জব্বার, উপস্থিত ছিলেন পরিচালক রিয়াদ এস এ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেসিসের ওয়েব অ্যান্ড ক্লাউড অ্যাপ্লিকেশন সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আরিফুল হাসান অপু সহ সকল সদস্যবৃন্দ।
 
 
ই্ত্তেফাক/এমএইচ