ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার (পংখিরাজ) চাকায় চাদর পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর ১টার দিকে সদর উপজেলার ভাটপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী ইদন মিয়ার স্ত্রী রানোয়ারা বেগম (৪০) শহরে কেনাকাটা করেন। পরে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে বাড়িতে আসার পথে শহরতলীর পীরবাড়ির পশ্চিম দিকে তেলিনগর এলাকায় চাকায় চাদর পেঁচিয়ে তার মৃত্যু হয়। ওই অটোরিকশার চালক গৃহবধূর লাশ রেখে পালিয়ে যায়। স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।