মিরপুরে বাংলাদেশ ইকেবানা এসোসিয়েশনের স্কুল উদ্বোধন

ইকেবানা এসোসিয়েশনের উদ্যোগে বিআইএ মিরপুর স্কুল যাত্রা শুরু করেছে। শনিবার ঢাকার মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে স্কুলের উদ্বোধন করা হয়।
 
মূলত জাপানি পদ্ধতিতে কিভাবে ফুল সাজানো হয় তা আরো বিস্তর আকারে বাংলাদেশে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই স্কুলের যাত্রা শুরু।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানমন্ডির ওমেন্স ভলান্টিয়ার এসোসিয়েশন (ডব্লিউভিএ) প্রেসিডেন্ট মুস্তারী কাশেম। 
 
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইকেবানা এসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজিয়া জাহের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাপান দূতাবাসের হেড অফ কালচারাল এন্ড  পাবলিক এফেয়ার্স সেকশান মিস. ওতছুকা, ডেপুটি কালচারাল এন্ড  পাবলিক এফেয়ার্স মাচিকো ইয়ামামুরা। ইকেবানার উৎপত্তি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন  ড.একেএম মোয়াজ্জেম হুসেন।
 
ইত্তেফাক/এমএইচ