ইতিহাসে এই প্রথমবারের মতো কোন 'ভূতুড়ে' হাঙরের ছবি তুলেছে বিশেষজ্ঞরা। হাঙরটির বর্তমান অবস্থান দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের হাওয়াই-ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চলে। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
সমুদ্র বিশেষজ্ঞদের কাছে এটি 'সিমেরা' নামে পরিচিত। এটিকে দেখতে ঘোলাটে, চোখ দুটি স্থির। সামনের চোয়াল ও মুখের গড়ন খানিকটা ভীতিকর। যা দেখে মনে হয় এটি প্রাণহীন কোন জলজ প্রাণী।
অবশ্য, ২০০২ সালে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নিউ ক্যালিডোনিয়ার মাঝে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে মানুষ শূন্য অঞ্চলে ভুতুড়ে হাঙর প্রথম দেখা গিয়েছিল বলে দাবি করেছেন সমুদ্র বিশেষজ্ঞ দমিনিক দিদিয়ের দাগিত।
ওয়াশিংটন পোস্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের দিকে এক অভিযানে এই ছবি ও ভিডিও তুলেছিলেন মন্টেরি বে অ্যাকোয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা। লনি লুন্ডসেন নামে এক বিজ্ঞানীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছিল। লনি পরে কয়েকজন সিমেরা বিশেষজ্ঞকে এই ভিডিওটি দেখান। তারা এটি দেখে নিশ্চিত করেন যে এটি ভুতুড়ে হাঙরেরই ছবি।
ইত্তেফাক/এসএস