গত শনিবার থেকে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী খুলনায় ‘নাট্য উত্সব-২০১৬’ শুরু হয়েছে। খুলনা নাট্য নিকেতন এ উত্সবের আয়োজন করেছে।
গত শনিবার বিকেলে নগরীতে এক শোভাযাত্রায় মধ্য নাট্য নিকেতনের সভাপতি ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি প্রধান অতিথি হিসেবে এ উত্সবের উদ্বোধন করেন। নাট্য উত্সবের সদস্য সচিব এম. এন হাসান কচি জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে খুলনা নাট্য নিকেতন মঞ্চে নাট্য উত্সব শুরু হবে। এবারের নাট্য উত্সবে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর জেলার ১২টি নাট্যদল অংশগ্রহণ করছে। প্রথমদিন গতকাল শনিবার সাতক্ষীরার দীপালোক একাডেমি ‘রক্তবীজ’ নাটক মঞ্চস্থ করে।
ইত্তেফাক/এএন