অগ্নিকাণ্ডকবলিত রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে অবস্থিত এফ আর টাওয়ারের সামনে গিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) ঢাকা দেবাশীষ বর্ধন।
দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫ টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভসের ডিজি, মেয়র উপস্থিত আছেন। হাইরাইজ ভবনে উদদ্ধার কাজ চালানোর জন্য আমাদের সকল ইক্যুপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি।’
মেয়র বলেন, ‘এ অগ্নিকাাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে। হতাহতের সংখ্যা এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।’
কাজ শুরু করতে দেরি করার কারণ জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘আমাদের উদ্ধার কাজে ব্যবহৃত গাড়িগুলো ডিজিটাল, ম্যানুয়াল নয়। এগুলো সেট করতে কিছুটা সময় লাগে। তবে, খুব বেশি দেরি হয়নি। আমরা শতাধিক লোকজনকে ভবন থেকে উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করতে পেরেছি। এখানে একটি ভবন থেকে আরেকটি ভববনের দূরত্ব খুব কম। আমরা দ্রুত তৎপরতা না শুরু করলে আগুনটা অন্য ভবনেও ছড়িয়ে যেতো। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে অনেকটাই নিয়ন্ত্রণে। পুরো নিয়ন্ত্রণে আসতে আরো ঘণ্টাখানেক সময় লাগবে।
আরও পড়ুনঃ দুই ভবনের মাঝখানে কয়েক ঘন্টা ঝুলে থেকে উদ্ধার পেলো কয়েকজন
দেবাশীষ আরো বলেন, ‘এ ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। ভবনের ভেতরে ডেকোরেশনগুলো বেশিরভাগই ফোম ও সিনথেটিক ফাইবার উপাদানের, যে কারণে খুব ধোঁয়া হয়েছে। এর ফলে কাজ করতে আমাদের বেগ পেতে হয়েছে।’
ইত্তেফাক/নূহু