এক সময় বলা হয়েছিল হলিউডের সবচেয়ে সুখী দম্পত্তি, অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। জমজমাট ছিল ছয় সন্তান নিয়ে তাদের পারিবারিক জীবনও। কিন্তু মামলা, বিচ্ছেদ শেষে স্ত্রী-সন্তান থেকে আলাদা ব্রাড পিট।
আসছে বড়দিনে সন্তানদের কাছে পাচ্ছেন ব্রাড পিট, তবে মাত্র ৪ ঘন্টার জন্য। উল্লেখ্য, আদালতে এখনো চলছে ব্রাড-জোলির বিচ্ছেদ মামলা। সবশেষ, আদালতের রায়ে সন্তানরা জোলির কাছেই থাকবে বলে অভিভাবকত্ব পেয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
গেল নভেম্বরে ‘থ্যাঙ্কস গিভিং’ ডে’তে সন্তানদের সঙ্গে দেখা করতে পারেননি পিট। বড়দিনে সন্তানদের সাথে দেখা করতে পারবেন কিনা এটা নিয়ে শঙ্কিত ছিলেন এ তারকা। অবশেষে অনুমতি পেয়েছেন, তবে মাত্র চার ঘন্টার জন্য সন্তানদের কাছে পাবেন পিট। জানা গেছে এতে মোটেও খুশি নন এ মার্কিন অভিনেতা।
ইত্তেফাক/এমএআর