ভালুকায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত রাজিব (২৫) কলেজ রোড এলাকার ডা. আব্দুল মতিনের ছেলে।
 
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভালুকা ডিগ্রি কলেজ সংলগ্ন পৌর এলাকায় পূর্বশক্রতার জের ধরে বাক্বিতণ্ডার এক পর্যায়ে রাজিবকে বন্ধুরা ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার নেতৃত্ব দেন রাজিবের বন্ধু তুষার। এ ঘটনায় জড়িত সন্দেহে টিটু, দুলাল, ইসমাইল ও রাসেল নামে চার যুবককে আটক করা হয়েছে।
 
ভালুকা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মামুন অর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মূল আসামি তুষারকে আটকে চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ