চেচনিয়ার রাশিয়ার পুলিশের বিশেষ বাহিনীর গুলিতে সাত জঙ্গি নিহত হয়েছে। এর আগের দিন পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। স্থানীয় সময় রবিবার রুশ সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।
চেচনিয়ার প্রেসিডেন্ট রামজান কেদিরোভের বরাত দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে, গ্রোজনিতে একটি বিশেষ অভিযান পরিচালনার সময় সাতজন জঙ্গি নিহত হয়েছে। পরে আরো চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে।
রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার রাতে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায় জঙ্গিরা। তার গাড়ি ছিনতাই করা হয়। অন্য এক পুলিশ সদস্য বাধা দিতে গেলে তার ওপর গাড়ি চালিয়ে দেয় জঙ্গিরা।
ইন্টারফেক্স জানিয়েছে, পুলিশের সামনে মুখোমুখি হলে জঙ্গিরা ফাঁকা গুলি ছোড়ে। তাস ও রাশিয়া-২৪ টিভি চ্যানেল জানিয়েছে, গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
ই্ত্তেফাক/এএসএস