বিধ্বস্ত রুশ বিমানের সবাই জীবিত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

 
সাইবেরিয়ার ইয়াকুতিয়াতে বিধ্বস্ত বিমানের সবাই জীবিত আছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ঘটনায় ১৬ জন মারাত্মক আহত হয়েছেন। এর আগে ২৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। 
 
৩২ জন আরোহী ও সাতজন ক্রু নিয়ে বিমানটি বুলুন জেলার তিকসিতে বিধ্বস্ত হয়। সেসময় আবহাওয়া খারাপ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। 
 
জরুরি অবতরণের সময় বিমানটি ভেঙে তিন টুকরো হয়ে যায়। খবর পেয়ে তিনটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। খবর: বিবিসি।
 
ইত্তেফাক/এএসএস