কুমিল্লার মেঘনা উপজেলার করিমাবাদ গ্রামে একটি কালভার্ট নির্মাণে বাধা দেয়ায় এবং চাঁদা দাবি করায় লিটন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ।
জানা গেছে, সোমবার ওই গ্রামে কালভার্ট নির্মাণ করতে গেলে লিটন ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে কাজ করতে দেয়া হবে না বলে বাধা দেয়। পরে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সামসুদ্দিন বলেন, লিটনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ