বয়স এখন ৩৫। আর কিছুদিন পরেই চলবে অবসরের গুঞ্জন। কিন্তু সুইডিশ তারকা ইব্রাহিমোভিচের বিশ্বাস ৫০ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।
এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি সুখী অনুভব করছি, ভালো অনুভব করছি। এমনকি যদিও আমার বয়স ৩৫, মনের মধ্যে আমি ২০ বছর বয়সী। আমার বিশ্বাস, ৫০ বছর বয়সেও খেলতে পারবো।’
তিনি আরো বলেন, ‘আমার বয়স যত বাড়ছে, সেরাটা পাচ্ছি, যেন রেড ওয়াইন! আপনি রেড ওয়াইন পছন্দ করেন? আমি এর আদর্শ উদাহরণ। বয়স যত বাড়ছে, আমি ভালো খেলছি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ ৯ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১০ বার। গত শনিবার ওয়েস্ট ব্রমের বিপক্ষে জোড়া গোল করে ২০১৬-১৭ মৌসুমে নিজের গোলসংখ্যাটা ১৬-তে নিয়ে যান সাবেক বার্সা তারকা।
ই্ত্তেফাক/এমএইচ