ঝিনাইদহের শৈলকুপা থেকে সঞ্জয় সাহা নামে এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকাল ৩টার দিকে বাড়ির পিছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম নারায়ণ সাহা।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, শুক্রবার থেকে সঞ্জয় নিখোঁজ ছিলেন। রবিবার তার চাচাতো ভাই টনি সাহা শৈলকুপা থানাতে একটি জিডি করেন। আজ সোমবার বিকালে লাশ দেখে পুলিশকে জানানো হয়। লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান। স্বজনদের ধারণা, তাকে হত্যার পর লাশ বাড়ির পিছনের পুকুরের মধ্যে ফেলা হয়েছে।
ইত্তেফাক/এমআই