মধুখালীতে সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

আজ সোমবার দুপুর ২টার দিকে ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাট নামক স্থানে একটি স্যালো ইঞ্জিন চালিত ট্রাক উল্টে ঘটনাস্থলেই এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তার নাম মো. আলম সেখ (৪০)। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের মো. আমজেদ সেখের পুত্র।
 
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, আজ বেলা ২টার দিকে একটি স্যালো ইঞ্জিনচালিত তিন চাকার মিনি ট্রাক মাগুরা থেকে ইট বোঝাই করে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাট নামক স্থানে একটি দ্রুতগামী গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ঐ দিনমজুরের মৃত্যু ঘটে।