১৯ মাসে ১০৯ কেজি ওজন কমালেন ভারতীয় কমেডি তারকা

১৯ মাসে ১০৯ কেজি ওজন কমিয়ে ফেলা, যেনতেন কাজ না। আশ্চর্যজনক হলেও এমন কাজটি সম্ভব করেছেন ভারতীয় কমেডি তারকা তন্ময় ভাট। এমন কী আসছে বছরে আরো ওজন কমিয়ে নিজেকে স্বাস্থ্যবান হিসেবে গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন তিনি।
 
তন্ময় ভাট বেশকিছু কারণে কয়েক মাস ধরে বিতর্ক-আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে সঙ্গীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। লতা ইস্যুতে মোটাসোটা চেহারার এই স্ট্যান্ডআপ কমেডিয়ানকে তীব্র আক্রমণ করেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক নামীদামি ব্যক্তিত্বও।
 
লতার মতো মহান একজন শিল্পীকে নিয়ে এমন ঠাট্টা অনেকের কাছেই রুচি গর্হিত বলে মনে হয়েছিল। কিন্তু এবার তন্ময় যা করেছেন, তাতে অনেকের কাছে এখন তিনি জনপ্রিয় মুখ।
 
মেদবান হওয়ার কারণে তন্ময়কে প্রায়ই হাসিঠাট্টার সম্মুখীন হতে হতো। এইবার তাই নিজের শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরিয়ে হাজির হলেন তন্ময়।
 
ভাবছেন তন্ময়ের বিশেষত্ব কোথায়! ওজন কমাতে নিজের চেষ্টা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তন্ময়। বিগত ১৯ মাসে ১০৯ কেজি ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয়েছেন তিনি। টুইট বার্তায় এ খবরটি তিনি দিয়েছেন।
 
 
সেইসঙ্গে নিজের পরিবর্তিত চেহারার ছবিও পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গে টুইটারে তিনি পেতে শুরু করেছেন বহু মানুষের শুভেচ্ছা। তন্ময় কিন্তু এখনও ক্ষান্ত হচ্ছেন। তিনি বলছেন, ওজন কমানোর প্রক্রিয়ায় সবেমাত্র অর্ধেক পথ হেঁটেছেন তিনি। খবর এবেলা।
ইত্তেফাক/এমএআর