চার দিনব্যাপী ‘স্মৃতি সত্তা ভবিষ্যত-২’ চলছে

১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘স্মৃতি সত্তা ভবিষ্যত-২’ শিরোনামের উৎসব। এখানে প্রয়াতদের স্মরণে চলছে সেমিনার, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, নাটক পাঠ ও যাত্রা প্রদর্শনী।
 
জহির রায়হান, আব্দুল জব্বার খান, আলমগীর কবীর, বাদল রহমান, সুভাষ দত্ত, খান আতাউর রহমান, তারেক মাসুদ, চাষী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আরজ আলী মাতুব্বর, ধন মিয়া, অমলেন্দু বিশ্বাস- বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা এমন গুণী ব্যক্তিদের নিয়ে চলছে বিশেষ আয়োজন।
 
উদ্বোধনী দিন, গতকাল জহির রায়হান, আব্দুল জব্বার খান ও তারেক মাসুদ স্মরণে প্রবন্ধ, আলোচনা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
 
ইত্তেফাক/এমএআর