‘অনুশীলন-কচি-কাঁচার আসর স্কুলে স্কুলে’ লেখা ও আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইত্তেফাকের আয়োজনে ‘অনুশীলন-কচি-কাঁচার আসর স্কুলে স্কুলে’ লেখা ও আঁকা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মার্চ লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ হেলাল উদ্দিন আহামদ। প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাহার সুজন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ধানমণ্ডি শিক্ষা জোন।

লেখা প্রতিযোগিতায় বিজয়ীরা হলো—মাইশা আনোয়ার রেশমা, মোসা. আফরীন জাহান তানহা, সেগুফা রেজাউল। আঁকা প্রতিযোগিতার বিজয়ী—চৈতি রাণী শীল, হাফিজা আক্তার ও ফারজানা আক্তার বৃষ্টি। বইপড়া প্রতিযোগিতায় বিজয়ীরা হলো—সাদিয়া আক্তার, নাহিদা সুলতানা প্রীতি, স্মৃতি অধিকারী, মুনিয়া ইসলাম মহুয়া, নুসরাত ইয়াসমিন ও ইসরাত জাহান। এছাড়া প্রতি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ সেরা দশের প্রত্যেককে সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে ইত্তেফাকের আয়োজনে শুরু হয়েছে ‘অনুশীলন-কচি-কাঁচার আসর স্কুলে স্কুলে’ লেখা ও আঁকা প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় গত ২৬ জানুয়ারি ঢাকার লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিদ্যালয়ের চতুর্থ থেকে দশম শ্রেণির ২১৪ জন শিক্ষার্থী। প্রতিযোগিতায় লেখার বিষয় ছিল ‘শীতের ভাবনা’ এবং আঁকার বিষয় ছিল ‘শীতের সকাল’। এছাড়া শিক্ষার্থীদের মূল পাঠ্যবই পড়ার আগ্রহ গড়ে তুলতে ‘আমরা পড়ি, বই পড়ে লেখ’ এ প্রতিযোগিতার অন্তর্ভুক্ত ছিল।