বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার সময়টা বেশ ভালোই যাচ্ছে। ভারত ও ভারতের বাইরেও তার সুনাম এখন ছড়িয়ে পড়েছে।
মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’তে অভিনয় তো করার পর থেকে তার এই এগিয়ে যাওয়াটা শুরু।। হলিউড ছবি ‘বেওয়াচ’-এ অভিনয় করেও এই দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন এই অভিনেত্রী। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এবার তার সাফল্যের ঝুলিতে জমা পড়ছে আরো একটি সাফল্য।
দ্য ইন্টারনেট মুভি ডেটাবেজ, সংক্ষেপে আইএমডিবিএ-এর জরিপ অনুযায়ী পৃথিবীর জনপ্রিয় তারকাদের তালিকায় ৫৫ নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া।
ইত্তেফাক/এমএআর