চ্যানেল আইতে মঙ্গলবার ২০ ডিসেম্বর প্রচারিত হবে লন্ডনে চিত্রায়িত ধারাবাহিক নাটক ‘নাইন মান্থ’স ইন ব্রিকলেন’।
নাটকটির রচনায় মাসুম রেজা। এ ধারাবাহিকের গল্পে দেখা যাবে প্রবাসে বসবাসরত বাঙ্গালীদের জীবন যাপন ও সাংস্কৃতিক কর্মকান্ডের বাস্তব চিত্র। বাঙ্গালী হিসেবে বিদেশে কিভাবে টিকে থাকতে হয়, সেখান জীবন ব্যবস্থা কেমন সেসব চিত্র এ নাটকে তুলে ধরেছেন নির্মাতা মাসুম রেজা।
এখানে অভিনয় করেছেন আজিজুল হাকিম, তানিয়া আহমেদসহ অনেকে। ‘নাইন মান্থস ইন ব্রিকলেন’ দেখা যাবে আজ বিকেল ২.৪০ মিনিটে।
ইত্তেফাক/এমএআর