পিরোজপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সিদ্দিক শেখ (২৮) সদর উপজেলার টোনা গ্রামের বাসিন্দা।
 
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, সোমবার দিনগত রাত একটার দিকে সদর উপজেলার টোনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
উল্লেখ্য, ২০১০ সালে টোনা গ্রামের এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে একই গ্রামের সিদ্দিক শেখের বিরুদ্ধে মামলা হয়। চলতি বছরের ১৭ এপ্রিল পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিদ্দিক শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়।
 
ইত্তেফাক/এএসএমইউ