চ্যানেল আইতে আগামীকাল ২১ ডিসেম্বর বুধবার থেকে প্রচারিত হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বণে নির্মিত তিন খন্ডের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘একাত্তরের নিশান’।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তাহের শিপন।
অভিনয়ে ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সেরা জামান, মুনিরা মিঠু প্রমুখ। প্রচারিত হবে আগামীকাল ২১ ডিসেম্বর বুধবার এবং ২২ ও ২৩ ডিসেম্বর প্রতিদিন রাত ৮টায়।
ইত্তেফাক/এমএআর