দৈনিক ইত্তেফাকের টেকেরহাট সংবাদদাতার বাবা মারা গেছেন

ইত্তেফাকের টেকেরহাট উপজেলা সংবাদদাতা খোন্দকার আবদুল মতিন, যুগান্তরের টেকেরহাট প্রতিনিধি খোন্দকার রুহুল আমিন ও ইত্তেফাকের মুকসুদপুর সংবাদদাতার বাবা বিশিষ্ট ব্যবসায়ী খোন্দকার আবদুল মান্নান (৯৮) মারা গেছেন (ইন্নালিল্লাহে.......রাজিউন)।
 
মঙ্গলবার সকাল নয়টায় নিজ বাড়ি উপজেলার চরপ্রসন্নদী গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বাদ আছর তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
 
তার মৃত্যুতে রাজৈর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখসহ রাজৈর ও মুকসুদপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ