প্রথম জাতীয় মহিলা উশু প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘মার্সেল প্রথম জাতীয় মহিলা উশু চ্যাম্পিয়নশিপ-২০১৬।’ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
 
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূঁইয়া, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি অ্যাড. কামাল হোসেন, সহ-সভাপতি অ্যাড. তোফাজ্জেল হোসেন, যুগ্ম সম্পাদক দুলাল হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রেহেনা পারভীনসহ অন্যান্যরা।
 
মার্সেল প্রথম জাতীয় মহিলা উশুর দুটি ইভেন্টে প্রায় ২ শতাধিক প্রতিযোগী ৫৭টি পদকের জন্য লড়াই করছে। ইভেন্ট দুটি হল থাউলু ও সানদা। অংশ নেওয়া দলগুলো হল- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পাটকল করপোরেশন, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিসেএসপি), সরকারি/বেসরকারি ও স্বয়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা।
 
প্রতিযোগিতায় দুটি ইভেন্টের ৪০টি পদকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
 
ইত্তেফাক/এমএইচ