চ্যাম্পিয়নশিপ লিগে হারের বৃত্তেই চট্টগ্রাম মোহামেডান

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে হেরেই চলেছে চট্টগ্রাম মোহামেডান। মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে টিএন্ডটি ক্লাব।
 
লিগে টিএন্ডটি ক্লাবের এটা তৃতীয় জয়। অন্যদিকে চট্টগ্রাম মোহামেডানের পঞ্চম হার। ১০ ম্যাচে মাঠে নেমে মোহামেডান জয় পেয়েছে মাত্র ১টিতে। ড্র করেছে ৪টি।
 
এদিন ম্যাচের ২৬ মিনিটে টিএন্ডটি ক্লাবের তানজিমুল হাসান গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। তার এই গোলটি ৬৮ মিনিটে চট্টগ্রাম মোহামেডানের ফরহাদ শোধ দেন (১-১)। কিন্তু সমতায় বেশিক্ষণ থাকতে পারেনি চট্টলার মোহামেডান। পরের মিনিটেই টিএন্ডটি ক্লাবের রাসেল আহমেদ গোল করে আবারো এগিয়ে নেন দলকে (২-১)। এই গোলটি আর শোধ দিতে পারেন সাদা-কালো জার্সিধারীরা। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মতিঝিলের টিএন্ডটি ক্লাব।
IMG0
এ জয়ের ফলে ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে টিএন্ডটি ক্লাব। আর ১০ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান নিয়েছে চট্টগ্রাম মোহামেডান।
 
ইত্তেফাক/এমএইচ