নিশ্চিন্তপুর গ্রাম

আজই প্রথম বসন্ত পাখা মেলেছে নিশ্চিন্তপুর গ্রামে।

শুনেছি ওখানে হুহুকাল— বাতাসে ও রেবেকার চুলে;

তার উরসের উথালপাথাল কুহু কোরাস কোরাস গান

                        ভেসে আসছে এই চিন্তাপুর গ্রাম।

আমি চিন্তাপুরে এখনো কার্বনশিশিরের টুপটাপ গল্প শুনি।

দুপুরে রাত্রির চুপচাপ স্পন্দন বুকের ভেতর

                                    এখনো করে ধুপধাপ।

এরই মধ্যে নিশ্চিন্তপুর থেকে চিঠি এল এলোকেশী বাতাসের।

রেবেকার মরানদীপাড় থেকে ঘুঘুর কান্না দিয়ে পাঠানো হলো

                                                        লালখাম।

কবে যাবো কবে যাবো বাতাসের পাখা হতে এলোকেশী

                                                 গুল্মবনের ধার।

চিন্তাপুরে কার্বনশিশির মাখানো এখনো পা ধোয়া হলো না আমার।