গাইবান্ধায় অনির্দিষ্টকাল পরিবহণ ধর্মঘট চলছে

গাইবান্ধায় বুধবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
 
গাইবান্ধা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির গত ১৩ডিসেম্বরের বার্ষিক সাধারণ সভায় দু'গ্রুপের হাতাহাতির জেরে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিঠুর উপর হামলা করে মারাত্মক জখম করার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে।
 
জেলা মটর মালিক সমিতির দপ্তর সম্পাদক আতিক বাবু জানান, মোক্তাদুর রহমান মিঠুর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে জেলা ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এবং বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ যৌথভাবে গাইবান্ধায় এই ধর্মঘট আহ্বান করেছে। ফলে জেলা থেকে সকল রুটে ট্রাক বাস মিনিবাস মাইক্রোবাসসহ সমস্ত যান চলাচল বন্ধ থাকবে।
 
ইত্তেফাক/এসএস