এহসান মাহমুদের “আদিবাসী প্রেমিকার মুখ”

মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে তরুণ প্রজন্মের কবি এহসান মাহমুদের “আদিবাসী প্রেমিকার মুখ” কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো।

কাব্যগ্রন্থটিতে আদিবাসীদের সুখ, দুঃখ, জীবনযাপনের চিত্র তুলে ধরেছে বলে উল্লেখ করে এহসান মাহমুদ বলেন, "পার্বত্যভূমি আমাদের দেশের বাইরে যেন ভিন্ন এক দেশ! এখানকার ভৌগলিক অবস্থানগত কারনেই এখানকার অধিবাসীরাও আমাদের থেকে ভিন্ন। তাদের কালচার ভিন্ন। আমরা বাইরে থেকে কেবল তাদের দেখি, ভেতরটা অদেখাই থেকে যায়। পার্বত্যভূমির লোকজনের হাহাকার আমাদের সভ্য মানুষের কানে খুব একটা আসে না। আমার কবিতায় এসব কথাই বলার চেষ্টা করেছি।'
 
বইটি প্রকাশ করেছে সূচীপত্র। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

ইত্তেফাক/এএন