স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে সকল সুখের মিষ্টি বারতা

স্বাধীনতা মানে কোটি মানুষের স্বপ্ন হাসি

স্বাধীনতা মানে সুন্দর সকাল মধুর গানের

স্বাধীনতা মানে আত্মোত্সর্গকারী সকল শহিদ

স্বাধীনতা মানে নির্যাতিত নিগৃহীত দুই লক্ষ

মা বোনের ইজ্জত

স্বাধীনতা মানে পরাধীনতা থেকে মুক্তি

স্বাধীনতা মানে অবহেলিত শোষিত জনপদ

স্বাধীনতা মানে ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যান

স্বাধীনতা মানে ১৬ ডিসেম্বর লাল সবুজে

উড্ডীন পতপত পতাকা।

স্বাধীনতা মানে একটি জাতির পূর্ণতা

স্বাধীনতা মানে আলোকিত সুখী বাংলাদেশ

স্বাধীনতা মানে একাত্তরের সেই অমর কথা

স্বাধীনতা মানে মাথা উঁচু করে সমাজ গড়া

স্বাধীনতা মানে শোষণ নিপীড়ন হানাহানি

বৈষম্য-এর বিরুদ্ধে গাঁট বাঁধা

স্বাধীনতা মানে মানবতাবিরোধী

রাজাকার আলবদরদের সমাজচ্যুত করা।

স্বাধীনতা মানে রক্তে সিক্ত বাঙালির সম্মান

স্বাধীনতা মানে অমেয় ভালোবাসা আম্লান

স্বাধীনতা মানে শিমুল পলাশে পাখির সুর

স্বাধীনতা মানে মায়ের ভাষায় বাংলা গান

স্বাধীনতা মানে পদ্মা মেঘনা যমুনা বহমান

স্বাধীনতা মানে  বজ্রকণ্ঠে শেখ মুজিবুর রহমান

স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর আহ্বান—এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

স্বাধীনতা মানে ধর্মনিরপেক্ষতা—হিন্দু মুসলিম

বৌদ্ধ খ্রিষ্টান—মানবতার সহ-অবস্থান।