সাতক্ষীরার পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন আসামিকে গ্রেফতার এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, এদের মধ্যে সদর থানা ১৪ জন, কলারোয়ায় পাঁচজন, কালিগঞ্জে ছয়জন, শ্যামনগরে পাঁচজন, আশাশুনি দুইজন, দেবহাটা দুইজন ও পাটকেলঘাটা এক আসামিকে পুলিশ গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এছাড়া দেবহাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা আটক করা হয়।-বাসস
ইত্তেফাক/কেকে