গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা মোটর মালিক সমিতি এবং শ্রমিক ঐক্য পরিষদ যৌথভাবে এ ধর্মঘটের ডাক দেয়।
বুধবার ভোর থেকে জেলার সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
জেলা মোটর মালিক সমিতির দপ্তর সম্পাদক আতিক বাবু জানান, ১৩ ডিসেম্বর দুপুরে গাইবান্ধা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সভায় হামলা চালিয়ে জেলা ট্রাক, ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিঠুসহ আটজনকে আহত করা হয়। এরই প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সংগঠন দুইটি যৌথভাবে জেলায় এ ধর্মঘটের ডাক দেয়।
ইত্তেফাক/এএসএমইউ