বহুজাতিক মোবাইল ফোন নির্মাতা লাভা ইন্টারন্যাশনাল-এর প্রচারণা দূত হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এতে এখন থেকে লাভা পণ্যের প্রচারণায় দেখা যাবে বাংলাদেশ টি২০ দলের এই অধিনায়ককে।
বুধবার লাভা মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি প্রচারণা দূত হিসেবে প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে লাভা মোবাইলের দাবি, প্রচারণা দূত হওয়ায় লাভার বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন মাশরাফি মর্তুজা। এতে মাশরাফির স্বাক্ষর সম্বলিত বিভিন্ন উপহার পাবেন লাভা আউটলেটে আগাম ক্রয়াদেশ দেয়া গ্রাহকরা। এছাড়া আগামীতে লাভার অফার জয়ী হলে মাশরাফির সাথে সরাসরি দেখা করা ও খেলার সুযোগ পাবেন গ্রাহকরা।
ইত্তেফাক/এএম