পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 
লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোর্ট সরেওর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকাগামী ট্র্রাক (ঢাকা মেট্রো ট ১৬৭৭৯৭) একটি ব্যাটারি চালিত যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোর চালক মন্টু শেখ (৪৫) মাথা ফেটে মগজ নির্গত হয়ে নিহত হন। নিহতের বাবার নাম মৃত খোকা মিয়া। 
 
এ সময় দুইজন যাত্রী আহত হন। আহতরা হলেন- শামীম হোসেন (১৪) ও সুজন (২৫)। তাদের সবার বাড়ি পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায়। 
 
পাটগ্রাম হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমান জানান, দুর্ঘটনায় মন্টু শেখ ঘটনাস্থলে নিহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  
 
থানা অফিসার ইনচার্জ অবনী শংকর কর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকটির চালককে আটক করা হয়েছে।' 
 
 
ইত্তেফাক/কেকে