কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে সাত রাউন্ড গুলি, একটি স্টিল বারের অত্যাধুনিক ছুরি জব্দ করা হয়। গ্রেফতার ডাকাত মোহাম্মদ হোসেন প্রকাশ হোছন (৪০) উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামের বাসিন্দা।
বুধবার সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ পুলিশের একজন এসআই, দুইজন কনস্টেবল ও একজন চৌকিদার আহত হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এএসএমইউ