আগামীকাল ‘গহীনে শব্দ’

চ্যানেল আইতে ২২ ডিসেম্বর বিকেল ৩:০৫ মিনিটে দেখানো হবে এ সপ্তাহের বিশেষ ছবি ‘গহীনে শব্দ’।
 
চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন ফরিদুর রেজা সাগর ও খালিদ মাহমুদ মিঠু। সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু।
 
অভিনয়ে ইমন, কুসুম শিকদার, মাসুম আজিজ, হায়দার হোসেন, খালেদা আক্তার কল্পনা, আবুল হায়াত, শামস সুমন, মনিরা মিঠু, শিশুশিল্পী শিরোপা পূর্ণা প্রমুখ।
 
উল্লেখ্য, গহীনে শব্দ ২০১০ সালের ২৬ মার্চ মুক্তি পায়।
 
ইত্তেফাক/এমএআর