ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও রবি এ্যক্সিয়াটা লিমিটেডের মধ্যে গতকাল (মঙ্গলবার) ব্যাংকের কর্পোরেট অফিসে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আলী ও রবি এ্যক্সিয়াটা লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহতাব উদ্দিন আহমেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। আরো উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান জনাব এম এ সবুর এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব শওকত আজিজ রাসেলসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
চুক্তি অনুযায়ী, ইউসিবি ক্রেডিট কার্ড গ্রাহকবৃন্দ রবি রোমিং এর বিশেষ সুবিধা উপভোগ করবে। ইউসিবি ক্রেডিট কার্ড গ্রাহকবৃন্দ দৈনিক, সাপ্তাহিক বা মাসিক আনলিমিটেড ডাটা সুবিধা বেছে নিতে পারবে। দৈনিক ও সাপ্তাহিক সুবিধা নিয়মিত ভ্রমণকারী ২১টি দেশের উপর প্রযোজ্য হবে যেগুলো হল; ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিংগাপুর, হং কং, অস্ট্রেলিয়া, ইউএসএ, বেলজিয়াম, ফ্রান্স, স্পেন ও সুইজারল্যান্ড। মাসিক সুবিধা প্রযোজ্য হবে ইউকে, কাতার, নিউ জিল্যান্ড ও জাপান সহ ২৫ টি দেশে।
অপরপক্ষে, রবি রোমিং গ্রাহকবৃন্দ, ইউসিবি ক্রেডিট কার্ড গ্রহণ করলে প্রথম বছরে বার্ষিক ফি মওকুফ পাবে এবং দ্বিতীয় বছর থেকে ডিসকাউন্ট পাবে। তারা এছাড়াও, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউসিবি লাউঞ্জের সুবিধা উপভোগ করতে পারবে।
ইত্তেফাক/এসএস