খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের লক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
  
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পপন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় সদস্য আলী আজগর হেনা, লাভলী রহমান প্রমুখ।  

আরো পড়ুন: ক্রাইস্টচার্চে নিহত ডা. মোজাম্মেলের দাফন সম্পন্ন

বক্তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

ইত্তেফাক/অনি