সেনবাগ উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপজেলা শাখা-২ এর উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পৌঁছায়।
 
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম জানান, চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন, কিছুদিন ধরে এরকম একটি চেষ্টা চলছে বলে শুনা যাচ্ছিল। তবে এখনও বরখাস্তের কোন চিঠি তিনি পাননি।
 
ইত্তেফাক/এমএইচ