বার্লিনে লরি হামলার সন্দেহভাজনের খোঁজে ইউরোপজুড়ে অভিযান

জার্মানির রাজধানী বার্লিনে লরি হামলা চালানো সন্দেহভাজন তিউনিসীয় নাগরিকের খোঁজে ইউরোপজুড়ে অভিযান চলেছে। বড়দিনের মার্কেটে এই হামলায় ১২ জন নিহত হয়েছে।
 
লরি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। মধ্যরাতে আনিস এ নামের এক যুবকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিউনিসীয় এই যুবকের একমাত্র প্রকাশিত তথ্য হচ্ছে সে ১৯৯২ সালে জন্মগ্রহণ করেছে। লরিটির মধ্যে তার রেসিডেন্স পারমিট পাওয়া গেছে।
 
লরিটির পোলিশ ড্রাইভারের সঙ্গে ধস্তাধস্তির কারণে হয়তো সে কিছুটা আহত। পোলিশ ও ওই ড্রাইভার সহ ১২ জন মারা গেছে ওই লরি হামলায়। পশ্চিম জার্মানির যে জায়গা থেকে তার পারমিট দেয়া হয়েছিল সেখানে ১৫০ পুলিশ তার খোঁজে অভিযানে নিয়োজিত আছে। 
 
ওই সন্দেহভাজনের খোঁজে শেনজেন এলাকায় অভিযান চলছে। ইউরোপজুড়ে মুক্ত চলাচলের শেনজেন এলাকায় ইউরোপিয় ইউনিয়নভুক্ত সব দেশসহ নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যরান্ড ও লিখটেনস্টাইন অন্তর্ভুক্ত। জানা গেছে, তিউনিসীয় ওই সন্দেহভাজন ভুয়া নাম ব্যবহার করেছে। জানা গেছে, সন্দেহভাজন ২০১২ সালে ইতালিতে প্রবেশ করে এবং সেখান থেকে জার্মানিতে আসে ২০১৫ সালে। 
 
সেখানে আশ্রয়ের জন্য প্রার্থনা করলে চলতি বছরের এপ্রিলে তাকে পারমিট প্রদান করা হয়। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ