নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
 
কিশোরগঞ্জ উপজেলার নিতাই গ্রামে আলু ভর্তি একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। নিহতরা হলেন: একই উপজেলার কবিরাজপাড়ার কালা মাহমুদের ছেলে জামিয়ার রহমান (২৭) এবং একই গ্রামের শামসুল হকের ছেলে আবদুর রশিদ (২৭)।
 
খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ও কিশোরগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আহত ইউনুস আলীকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস