বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ঢাকার লেক শোর হোটেল আয়োজন করলো প্রথম আয়োজন করলো ক্যারিয়ার ফেয়ার। বিওয়াইএলসি অফিস অব প্রফেশনাল ডেভেলপমেন্ট (ওপিডি) আয়োজিত এ মেলায় প্রায় ৫শ বিওয়াইএলসি গ্রাজুয়েটকে পরিচয় করিয়ে দেয় দেশের শীর্ষ ২০ বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীর সঙ্গে। যারা প্রতিভাবান তরুণদের ইন্টার্নশীপ ও চাকরির সুযোগ দিয়ে থাকে।
আমেরিকান সেন্টারের সহযোগিতায় বিওয়াইএলসি’র পেশাগত উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আমেরিকান সেন্টারের ডিরেক্টর এন ম্যাকনেল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী আবরার এ আনোয়ার, বিওয়াইএলসি বোর্ড মেম্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ফ্যাকাল্টির সহযোগী অধ্যাপক হোমায়রা আহমেদ এবং বিওয়াইএলসি’র সভাপতি ইজাজ আহমেদ।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী আবরার এ আনোয়ার বলেন, নেতৃত্ব ও যোগাযোগের গুণাবলী বর্তমানে চাকরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বিওয়াইএলসি আয়োজিত এ মেলা এ সকল গুণাবলী বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি তাদেরকে চাকরিদাতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত আট বছর বিশ্বমানের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি গ্রাজুয়েটদের পেশাগত উন্নয়ন বিষয়ক দক্ষতা বাড়াতে ও তাদের চাকরির সুযোগ সৃষ্টি করতে ২০১৬ সালে যাত্রা শুরু করে বিওয়াইএলসি অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট (ওপিডি)।
বিওয়াইএলসি’র ক্যারিয়ার ফেয়ারে যোগ দেওয়া ২০টি প্রতিষ্ঠান হলো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, এডকম, ব্র্যাক, একশন এইড, আনোয়ার গ্রুপ, অনন্ত গ্রুপ, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বিকাশ, ইউএস এম্বেসি, ইউএনডিপি, প্রাভা হেল্থ, প্যারাগন গ্রুপ, রেনাটা ফার্মাসিউটিক্যালস, জিরো গ্র্যাভিটি, এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।
ইত্তেফাক/এএন